ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাদরাসার ল্যাব থেকে ২০টি কম্পিউটার চুরি

নোয়াখালী সেনবাগে মাদরাসার কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ২০টি কম্পিউটার সেট চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকা। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনার পর শুক্রবার দুপুর পৌনে ১টায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাদরাসার সুপারিনটেন্ডেন্ট। উপজেলার সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায় বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।


কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায় সাবেক সুপারিনটেন্ডেন্ট ও স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন জানান, স্থানীয় মাদকাসক্ত বখাটে কতিপয় যুবক এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের তৎপরতা থাকলে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করা যাবে।কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট মো. হানিফ জানান, চুরির ঘটনার মাদরাসার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল।


সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের আলোকে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑